হাশরে শাফায়াত কোরো গো আমারে । আকাঙ্ক্ষামূলক কথামালায় সাজানো অসাধারণ একটি নাত-এ-রাসুল(ﷺ)


Song : Hashore Shafayat Lyric & Tune : Md. Rashaduzzaman Singer : Abdul Malek Intro Humming: Tahsir Ahammed Tanvir Record Label: Islami Humming Tune Sound Design: Islami Humming Tune Video Director: Md. Rashaduzzaman Camera Assistant : Tahsir Ahammed Tanvir Shooting Location: Model Mosque, Sadar Naogaon, Dastarkhana Restaurant, Santahar. ............................................................ লিরিক্ম: হাশরে শাফায়াত কথা ও সুর মোঃ রাশেদুজ্জামান ------------------------------------------------------- হাশরে শাফায়াত কোরো গো আমারে নিওনা নিওনা তুমি মুখ ফিরিয়ে কত শত ভুল করেছি রাসুল (ﷺ) কাছে টেনে নাওনা, নাও বুকে জড়িয়ে। হে রাসুল (ﷺ) হে রাসুল (ﷺ), যেওনা এড়িয়ে।। উম্মাতি উম্মাতি সিজদাতে লুটিয়ে নিয়েছো প্রভুর কাছে ক্ষমা করিয়ে মোনাজাতে আকুল নাজাত মাকবুল ভালাবাসা দাওনা, দাও হাত বাড়িয়ে। হে রাসুল (ﷺ) হে রাসুল (ﷺ), যেওনা এড়িয়ে।। দেখিনিতো তোমারে, দু’চোখ জুড়িয়ে নিয়ে যাও আমারে, রওজাতে উড়িয়ে তুমি মরু ফুল সুবাসে নেই তুল স্বপ্নে দেখা দাওনা, দাও মন ভরিয়ে। হে রাসুল (ﷺ) হে রাসুল (ﷺ), যেওনা এড়িয়ে।।