Song : বাবা
Singer : শামীম হোসাইন
Lyric : মো. রাশেদুজ্জামান
Tune : শামীম হোসাইন
Label : ইসলামি হামিং টিউন
ভিডিও : স্বপ্ন ভোকাল স্টুডিও
গ্রাফিক্স : মো. রাশেদুজ্জামান
............................................................
লিরিক্স:
বাবা
কথা: মো. রাশেদুজ্জামান
সুর ও কণ্ঠ: শামীম হোসাইন
-----------------------------------
বাবা তুমি হারিয়ে গেছো
বছর কতেক হলো,
কেমন করে ঘুমিয়ে আছো
কবর দেশে বলো।।
পূব আকাশে সূর্য উঠে
করছে ঝলোমলো,
ওঠো বাবা ঘুমটি ভেঙ্গে
বেলা অনেক হলো।
তবু কেন ঘুমিয়ে আছো
আমায় তুমি বলো ।।
রোজ সকালে ঘুম ভাঙ্গাতে
করতে শাসন বারণ,
কেন তুমি আর ডাকোনা
কি আছে তার কারণ?
তুমি ছাড়া আর বুঝিনা
মন্দ কিবা ভালো।।
হাতটি ধরে জ্বালিয়ে দিতে
সত্য পথের আলো,
যতই আসুক বাঁধা বিপদ
আঁধার নিকষ কালো।
সেই তোমাকে পাইনা খুঁজে
কেন আমায় বলো।।
মো: রাশেদুজ্জামান
২৯/১০/২০২২ ইং
Showing posts with label Baba. Show all posts
Showing posts with label Baba. Show all posts
বাবা
Available on:
Subscribe to:
Posts (Atom)