সমসাময়িক সংগীত । মারলি কেন ভাই



Title : Marli Keno Vai Artist : MEHEDI HASAN LIKHON & ZAKIR HOSSAIN Lyrics : MD RASHADUZZAMAN Tune : MEHEDI HASAN LIKHON

লিরিক
নতৃুন কাঁটা
মো. রাশেদুজ্জামান
---------------------------------
আদর ক‌রে ভাত খাওয়াইয়া
মার‌লি কেন ভাই?
আ‌মি হলাম পাগল মানুষ
জ্ঞান গরীমা নাই।
মার‌লি কেন ভাই, মার‌লি কেন ভাই?

তোরা তো ভাই বিদ্যাপতি
মগজ ভরা জ্ঞান!
মেধা দি‌য়ে দেশ চালা‌বি
সেটাই হ‌বে ধ্যান।
র‌ক্তে কেন হাত রাঙা‌লি
জবাব আ‌মি চাই ।।
মার‌লি কেন ভাই, মার‌লি কেন ভাই?

আ‌মি না হয় বোকা সোকা
কপাল আমার ফাঁটা
গলার মা‌ঝে থাক‌বো হ‌য়ে
তোফাজ্জ‌লের কাঁটা।
শঙ্কা থাকুক তো‌দের ম‌নে
বিচা‌রের গান গাই ।।
মার‌লি কেন ভাই, মার‌লি কেন ভাই?

ভাতটা খা‌বি তোরাও যখন
হ‌বেই শুরু জ্বলা,
তোফাজ্জ‌লের নতুন কাঁটায়
আট‌কে যা‌বে গলা।
এটাই এখন চাওয়া আমার
আর ‌তো চাওয়া নাই।।
মার‌লি কেন ভাই, মার‌লি কেন ভাই?

মো. রা‌শেদুজ্জামান
হাজা‌রা‌দিঘী, সদর বগুড়া।
২০/০৯/২০২৪

বৃষ্টির দিনের বৃষ্টি মাখা মিষ্টি গজল | বৃষ্টি নামে এ ধরাতে



Song : Bristy Name A Dhorate Singer : Shamim Hossain Lyric : Md. Rashaduzzaman Tune : Md. Rashaduzzaman Label : Islami Humming Tune ভিডিও : Swapno Vocal Studio গ্রাফিক্স : Md. Rashaduzzaman --------------------------------------------------------------------------------------------------------------- লিরিক্স বৃষ্টি নামে এ ধরাতে কথা ও সুর: মো. রাশেদুজ্জামান ----------------------------------------- বৃষ্টি নামে এ ধরাতে রিম ঝিম ঝিম সুর তুলে হো হো সুর তুলে।। মন যে আমার যায় হারিয়ে নেচে উঠি সব ভুলে হো হো সব ভুলে।। বকের সারি যাচ্ছে উড়ি নামবে বৃষ্টি একটু পরে আকাশ থেকে মেঘ ডাকে গুড়ুম গুড়ুম শব্দ করে মেঘের ভেলা যাচ্ছে ভেসে দূর আকাশে পাল তুলে। হো হো পাল তুলে।। কদম ফুলের সুবাস মাখি নাইতে নামি ঝিলের মাঝে ঘন মেঘে আকাশ ঢাকে বৃষ্টি নামে সকাল সাঁঝে বিল ভলে যায় ঝিল ভরে যায় শাপলা শালুক ফুলে ফুলে। হো হো ফুলে ফুলে।। কী অপরূপ! সৃষ্টি তোমার বৃষ্টি ফোটায় রহম ঝরে সেই রহমে দাওগো প্রভু হৃদয় আমার পূর্ণ করে প্রতি ফোটায় পাই শিহরণ গেয়ে উঠি গান প্রাণ খুলে। হো হো প্রাণ খুলে।।

বৃষ্টির গান || বৃষ্টির দিনে মন ভালো করার মতো সেরা গান



Song : Bristir Gaan Singer : Shamim Hossain Lyric : Md. Rashaduzzaman Tune : Md. Rashaduzzaman Label : Islami Humming Tune Studio : স্বপ্ন ভোকাল গ্রাফিক্স : মো. রাশেদুজ্জামান ............................................................
Lyric বৃ‌ষ্টির গান মোঃ রা‌শেদুজ্জামান ----------------------------------- বৃ‌ষ্টি এসে এসে মা‌ঝে মা‌ঝে হৃদ‌য়ে দেয় ‌যে দোলা হা‌রি‌য়ে যাই আমি কোথায় মন হ‌য়ে যায় উতলা ফোটা ফোটা বৃ‌ষ্টি‌তে, না‌চে মন তু‌ষ্টি‌তে যায় কে‌টে হায় সারা‌বেলা।। মেঘ ডে‌কে ডে‌কে আলো ঢে‌কে দুপু‌রে হয় যে সন্ধ্যা মাতি‌য়ে মন ক‌রে সে হরণ যেন ফো‌টে রজনীগন্ধা রিম‌ঝিম ছন্দ‌তে, গা‌য়ে মাখা গন্ধ‌তে ঠোঁটে ভে‌জে চায়ের পেয়ালা।। চাঁদ হে‌সে হেসে অব‌শে‌ষে দূর ক‌রে ঘোর অমা‌নিশা ভ‌রি‌য়ে যায় মন স্নিগ্ধায় যেন কা‌টে সব হতাশা মি‌টি ‌মি‌টি আলো‌তে, বাঁধ ভাঙ্গা খু‌শি‌তে মন গে‌য়ে ওঠে গান সু‌রেলা।। মো. রাশেদুজ্জামান হাজরা‌দিঘী, বগুড়া। ১৭/১১/২০২৩ ইং