Song : Bristy Name A Dhorate
Singer : Shamim Hossain
Lyric : Md. Rashaduzzaman
Tune : Md. Rashaduzzaman
Label : Islami Humming Tune
ভিডিও : Swapno Vocal Studio
গ্রাফিক্স : Md. Rashaduzzaman
---------------------------------------------------------------------------------------------------------------
লিরিক্স
বৃষ্টি নামে এ ধরাতে
কথা ও সুর: মো. রাশেদুজ্জামান
-----------------------------------------
বৃষ্টি নামে এ ধরাতে রিম ঝিম ঝিম সুর তুলে
হো হো সুর তুলে।।
মন যে আমার যায় হারিয়ে নেচে উঠি সব ভুলে
হো হো সব ভুলে।।
বকের সারি যাচ্ছে উড়ি
নামবে বৃষ্টি একটু পরে
আকাশ থেকে মেঘ ডাকে
গুড়ুম গুড়ুম শব্দ করে
মেঘের ভেলা যাচ্ছে ভেসে
দূর আকাশে পাল তুলে। হো হো পাল তুলে।।
কদম ফুলের সুবাস মাখি
নাইতে নামি ঝিলের মাঝে
ঘন মেঘে আকাশ ঢাকে
বৃষ্টি নামে সকাল সাঁঝে
বিল ভলে যায় ঝিল ভরে যায়
শাপলা শালুক ফুলে ফুলে। হো হো ফুলে ফুলে।।
কী অপরূপ! সৃষ্টি তোমার
বৃষ্টি ফোটায় রহম ঝরে
সেই রহমে দাওগো প্রভু
হৃদয় আমার পূর্ণ করে
প্রতি ফোটায় পাই শিহরণ
গেয়ে উঠি গান প্রাণ খুলে। হো হো প্রাণ খুলে।।
Subscribe to:
Post Comments (Atom)
0 coment rios: