Song : Bristir Gaan
Singer : Shamim Hossain
Lyric : Md. Rashaduzzaman
Tune : Md. Rashaduzzaman
Label : Islami Humming Tune
Studio : স্বপ্ন ভোকাল
গ্রাফিক্স : মো. রাশেদুজ্জামান
............................................................
Lyric
বৃষ্টির গান
মোঃ রাশেদুজ্জামান
-----------------------------------
বৃষ্টি এসে এসে মাঝে মাঝে
হৃদয়ে দেয় যে দোলা
হারিয়ে যাই আমি কোথায়
মন হয়ে যায় উতলা
ফোটা ফোটা বৃষ্টিতে, নাচে মন তুষ্টিতে
যায় কেটে হায় সারাবেলা।।
মেঘ ডেকে ডেকে আলো ঢেকে
দুপুরে হয় যে সন্ধ্যা
মাতিয়ে মন করে সে হরণ
যেন ফোটে রজনীগন্ধা
রিমঝিম ছন্দতে, গায়ে মাখা গন্ধতে
ঠোঁটে ভেজে চায়ের পেয়ালা।।
চাঁদ হেসে হেসে অবশেষে
দূর করে ঘোর অমানিশা
ভরিয়ে যায় মন স্নিগ্ধায়
যেন কাটে সব হতাশা
মিটি মিটি আলোতে, বাঁধ ভাঙ্গা খুশিতে
মন গেয়ে ওঠে গান সুরেলা।।
মো. রাশেদুজ্জামান
হাজরাদিঘী, বগুড়া।
১৭/১১/২০২৩ ইং
0 coment rios: